রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত হয়েছে যেসব ক্লাবের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬ বার

ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসর উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনাকে ২-১ গোলে হারায় টেন হাগের দল। ম্যানইউর পাশাপাশি জুভেন্টাস, লেভারকুজেনের মতো দলও শেষ ষোলো নিশ্চিত করেছে।ইউরোপা লিগের শেষ ষোলোর জন্য লড়াই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, মোনাকো, বার্সেলোনা, জুভেন্টাসের মতো ক্লাবরা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় স্থানে থেকে শেষ করা ক্লাবগুলো ইউরোপা লিগের গ্রুপ পর্বের রানার্স আপ দলগুলোর সঙ্গে লড়াই করে শেষ ষোলো নিশ্চিত করেছে।

যার ফলে গ্রুপ পর্বে শীর্ষে থাকা আট দল শেষ ষোলো আগেই নিশ্চিত করেছে এবং বাকি আট দল নকআউট পর্ব খেলে শেষ ষোলো নিশ্চিত করেছে।একনজরে দেখে নেয়া যাক কোন ষোলো দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। আজ শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।

ইউরোপা লিগের শেষ ষোলো দল :আর্সেনাল (ইংল্যান্ড), ফেনারবাচে (তুরস্ক), ফেরেনকভারস (হাঙ্গেরি), ফেইনুর্ড (নেদারল্যান্ডস), এসসি ফ্রেইবার্গ (জার্মানি), রিয়াল সোসিয়েদাদ (স্পেন), রিয়াল বেতিস (স্পেন), ইউনিয়ন সেন্ট-গিলোইস (বেলজিয়াম), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), জুভেন্টাস (ইতালি), রোমা (ইতালি), বায়ার্ন লেভারকুজেন (জার্মানি), সেভিয়া (স্পেন), শাখতার ডোনেটস্ক (ইউক্রেন), স্পোর্টিং সিপি (পর্তুগাল), ইউনিয়ন বার্লিন (জার্মানি)।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories