রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বাবর-শাহিনের সমালোচনা করে ‘তুলোধুনো’ শোয়েব আখতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০ বার

বর্তমান সময়ে পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা বাবর আজম আর শাহিন আফ্রিদি। ব্যাট হাতে বাবর আর বল হাতে আফ্রিদির তাণ্ডব জায়গা করে নিয়েছে দেশটির ক্রিকেট সমর্থকদের হৃদয়ে। এই দুই ক্রিকেটারের সমালোচনা করে তোপের মুখে পড়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।শোয়েব আখতার এক বিতর্ক থামাতে গিয়ে উসকে দিয়েছেন নতুন বিতর্ক। ৪৭ বছর বয়সী সাবেক এই তারকা পেসারকে এখন তুলোধুনো করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে।

সম্প্রতি সুনো টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, ‘খোলাখুলিভাবে বাবরের কথা বলব আমি, পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত ওর। কিন্তু সেটা হতে পারছে না? কারণ, সে কথা বলতে পারে না।’কথা বলতে জানা মানে গণমাধ্যমে ইংরেজি ভাষায় সাবলীলতা বুঝিয়েছেন শোয়েব। তবে শোয়েবের মন্তব্যটি বাবরের জন্য অসম্মানজনক বলে মনে করেছেন অনেকে।শোয়েবের সাবেক সতীর্থ কামরান আকমল বাবরের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, ‘শোয়েব আখতার ইদানীং স্ক্রিনের (পর্দা) সামনে আসেন না। এ কারণে বাবরকে নিয়ে মন্তব্য করে শিরোনামে আসতে চেয়েছেন। বাবর আজম আমাদের সুপারস্টার, বিশ্বের নাম্বার ওয়ান। মিডিয়া সামাল দেয়ার বিষয়টিতে সে দিন দিন উন্নতি করছে।’এরপর শোয়েব আখতার এআরওয়াই নিউজের টক শোতে বলেন, ‘গতকাল আমি কামরান আকমলের কথা শুনছিলাম। সে “স্ক্রিন” শব্দটিকে “এসক্রিন” বলে উচ্চারণ করছিল। তুমি একটি মিডিয়ায় কথা বলছ, কী উচ্চারণ করছে খেয়াল করা দরকার।’বিশ্বকাপ ফাইনাল থেকে শাহিনের মাঠ ছেড়ে যাওয়ার সমালোচনা করে শোয়েব বলেন, ‘আমি শাহিনের জায়গায় থাকলে ওই ১২টি বল করে পাকিস্তানের সবচেয়ে বড় তারকা হয়ে যেতাম। আমি বোলিং করতাম। হাঁটু ভেঙে পড়ে গেলেও উঠে দাঁড়াতাম। বারবার ইনজেকশন নিয়ে হলেও খেলা চালিয়ে যেতাম।

শাহিনকে উদ্দেশ করে বলা এই সব মন্তব্যের জবাব দিয়েছেন তার শ্বশুর শহীদ আফ্রিদি। আফ্রিদি বলেন, ‘শোয়েব আখতার এত বেশি ইনজেকশন নিয়েছে যে এখন হাঁটতেই পারে না। দেখুন, এটাই শোয়েব আখতারের মান। সে এটা করতেই পারে। কঠিন, তবু পারে। কিন্তু সবাই তো শোয়েব আখতার না। চোটের কারণে ইনজেকশন আর ব্যথানাশক নিয়ে খেলাটা কঠিন। কারণ, এর মাধ্যমে চোট আরও গুরুতর হয়ে ওঠার ঝুঁকি থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories