রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

কর ফাঁকির মামলা থেকে মুক্তি পেলেন নেইমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬০ বার

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে স্পেনের আদালতে কর ফাঁকি, প্রত্যারণা ও দুর্নীতির মামলা করা হয়েছিল। শুক্রবার পিএসজির ৩০ বছর বয়সী তারকা ও অন্য আট জনের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। খবর-বিবিসি ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আসেন নেইমার। ওই সময় বার্সেলোনা চুক্তির অঙ্ক কম দেখিয়েছে এবং কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ আনা হয়। ওই অভিযোগ প্রমাণ হওয়া সাপেক্ষে নেইমার, তার বাবা ও বার্সার তৎকালীন প্রেসিডেন্টের দুই বছরের কারাদণ্ড চাওয়া হয়। সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানা দাবি করা হয়।

গত ১৬ অক্টোবর পিএসজি তারকা নেইমার স্পেনের আদালতে হাজিরা দেন। শুনানিতে বলেন যে, তিনি চুক্তির বিষয়ে বেশি কিছু জানেন না। হৃদয়ের ডাক শুনে বার্সায় যোগ দিতে চেয়েছিলেন। সেই অনুযায়ী, বাবা চুক্তি সম্পন্ন করেছেন। তিনি শুধু প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করেছেন। নেইমার ২০১৩ সালে ক্যাম্প ন্যুতে আসলেও তার সঙ্গে ২০১১ সালে চুক্তি করে রাখে বার্সেলোনা। চুক্তির অর্থ ৫৭.১ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করে বার্সা। যার মধ্যে ৪০ মিলিয়ন ইউরো নেইমারের পরিবার এবং ১৭ মিলিয়ন ইউরো তার ক্লাব সান্তোস নিয়েছে বলে জানানো হয়। কিন্তু নেইমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দাবি করা হয় যে, চুক্তির অর্থ ছিল আরও বেশি। যা থেকে ৮.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories