শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভুয়া ভ্যাকসিন কাণ্ডের শিকার জ্ঞান হারিয়ে ফেলেন মিমি

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৯৫ বার

কদিন আগেই ভুয়া ভ্যাকসিন কাণ্ডের শিকার হয়েছিলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্ত্রী। শনিবার ভোর রাত থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। বর্তমানে বাড়িতেই চলছে তার চিকিৎসা।

প্রাথমিকভাবে জানা যায়, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা থাকায় ভোর রাতে অজ্ঞান হয়ে যান মিমি। সেই সময় সঙ্গে থাকা মিমির পরিচারিকা দ্রুত তার সহকারীকে খবর দেন। সহকারীর ডাকে ছুটে আসেন চিকিৎসক। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন প্যানিক থেকেও ঘটে থাকতে পারে এই অসুস্থতা।

ভারতীয় একটি গণমাধ্যম জানায়, শুক্রবার রাত থেকেই দুর্বল ছিলেন মিমি। এরপর শনিবার ভোর ৩টার দিকে হঠাৎই বেশ অসুস্থ বোধ করতে শুরু করেন। এ সময় অভিনেত্রীর শরীরে ঘাম দেয়। এরপরেই অজ্ঞান হয়ে যান তিনি।

মিমির সহকারী জানান, গুরুতর ডিহাইড্রেশন, অত্যন্ত কম রক্তচাপ, অসহ্য পেটে ব্যথায় কাতর হয়েই সংজ্ঞা হারান অভিনেত্রী। তার আগে থেকেই গোল ব্লাডারের সমস্যা থাকায় ওষুধ চলছে তার। এই অবস্থায় তার স্বাস্থ্য নিয়ে ভয় আরও বেড়েছে।

জানা গেছে, ভুয়া ভ্যাকসিন কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর শুক্রবারই যাবতীয় রক্ত পরীক্ষা ও অন্যান্য টেস্ট করান মিমি। ভ্যাকসিনের বদলে তার শরীরে কী প্রবেশ করানো হয়েছে তা নিয়ে বেশ চিন্তিত এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে মিমি জানান, ‘খুবই দুর্বল হয়ে পড়েছি। ভোর ৪টা থেকে পেটে যন্ত্রণা হচ্ছে। ৬টায় চিকিৎসক আমার বাড়ি আসেন।’

মিমির কথা থেকেই জানা যায়, শারীরিক ও মানসিকভাবে তিনি এখন বেশ বিধ্বস্ত। চিকিৎসক আপাতত তাকে সারা দিন বিশ্রামে থাকতে বলেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories