বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

পুতিন কন্যাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১২৪ বার

ইউক্রেনে আক্রমণের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৬ এপ্রিল) হোয়াইট হাউজের এই নিষেধাজ্ঞা জারি করে এক বিবৃতি দেয়। নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকও। 

পুতিনের দুই প্রাপ্তবয়স্ক কন্যা মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। পুতিন ও তার সাবেক স্ত্রী লুদমিলা শেকরেবনেভার সন্তান তারা।

নতুন এই নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও এর আওতায় পড়েছেন।

নিষেধাজ্ঞা সংক্রান্ত বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এসব ব্যক্তিবর্গ রাশিয়ার জনগণের অর্থে নিজেদের বিত্তশালী করেছেন। এরা ইউক্রেনে পুতিনের যুদ্ধে প্রয়োজনীয় সমর্থনও প্রদান করেছেন।

পুতিনের দুই কন্যাকে ইঙ্গিত করে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, পুতিনের অনেক সম্পদ তার পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে বলে তাদের বিশ্বাস। এ কারণেই তাদের ওপর এই নিষেধাজ্ঞা বলেও মন্তব্য করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories