নতুন সরকার গঠনের আগেই শেয়ারবাজার চাঙ্গা

জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠনের আগেই পুঁজিবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য। রোববার (১৫ ফেব্রুয়ারি) চার দিনের বিরতির পর লেনদেন শুরু হতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেখা গেছে বড় উত্থান। লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের ব্যাপক কেনার চাপের মুখে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স মুহূর্তেই শতাধিক পয়েন্ট বেড়ে যায়।লেনদেনের প্রথম পাঁচ মিনিটেই অর্ধশতাধিক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার সর্বোচ্চ […]
রামপুরা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ৪ মার্চ

রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলি ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজন আসামি রয়েছেন।রোববার (১৫ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, গত […]
মাদুরোকে আটকের অভিযানে যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মার্কিন সামরিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের তথ্য সামনে এসেছে। প্রভাবশালী এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চাঞ্চল্যকর ওই অভিযানে অ্যানথ্রোপিকের এআই মডেল ‘ক্লদ’ ব্যবহার করেছিল মার্কিন সামরিক বাহিনী। যদিও কীভাবে তা প্রয়োগ বা ব্যবহার করা হয়, সে বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, […]
স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতির খবরের পর পাকিস্তানে নতুন রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটারের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট থাকার তথ্য সুপ্রিম কোর্টে জানানোর পর বিরোধী দলগুলো তাকে হাসপাতালে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে। আর এর মধ্যেই সরকার ইমরান খানকে হাসপাতালে নেয়া ও মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্তের […]
পাক-ভারত দ্বৈরথ চলাকালে হতে পারে এশিয়ার ক্রিকেট বোর্ড প্রধানদের বৈঠক

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, আবেগ আর বৈশ্বিক নজর। তবে এবার কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত লড়াই কেবল মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না। ক্রিকেট-কূটনীতির গুরুত্বপূর্ণ এক অনানুষ্ঠানিক মঞ্চে পরিণত হতে যাচ্ছে ম্যাচটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ম্যাচ চলাকালীন বা তার ফাঁকেই এশিয়ার শীর্ষ ক্রিকেট বোর্ড প্রধানদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার […]
আমার ডিভোর্স হয়নি: শবনম বুবলী

ঢাকাই সিনেমার লালোচিত নাম শাকিব খান ও শবনম বুবলী। দুই তারকার একটি সন্তানও আছে। তবে প্রায় সময় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা উঠে। এবার এক পডকাস্টে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বুবলী।শাকিবের সঙ্গে বিচ্ছেদ আবার আবার বিয়ে করার প্রসঙ্গ উঠে আসে প্রায় সময়। এবার সেই জল্পনার জবাব দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। পডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন […]
অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিদেশে গবেষণা করার স্বপ্ন দেখছেন? বিশেষ করে অস্ট্রেলিয়ায়? তাহলে আপনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে সিডনির বিশ্বখ্যাত ম্যাককুয়ারি ইউনিভার্সিটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব রিসার্চ ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত গবেষণা বৃত্তি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের যেকোনও দেশের মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও দরজা খোলা। যেসব সুবিধা রয়েছেএই বৃত্তির আওতায় দুটি […]
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা? সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিবছর বহু শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেন। তবে ভিসার ধরন সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝিও বড় বিপদের কারণ হতে পারে। এবার সে বিষয়েই স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বার্তায় জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনও ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।দূতাবাসের ভাষ্য […]
ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার

নিজের প্রোফাইল ছবি আর শুধু স্থির থাকবে না হাসবে, হাত নাড়বে, এমনকি পার্টি হ্যাটও পরবে! ব্যবহারকারীদের আরও সৃজনশীলভাবে নিজেদের প্রকাশের সুযোগ দিতে মেটা প্লাটফোরমস নতুন এক ফিচার চালু করেছে ফেসবুকে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মেটা এআইয়ের সাহায্যে এখন স্থির ছবিকেই সহজে অ্যানিমেটেড প্রোফাইল ছবিতে রূপ দেয়া যাবে। ধাপে ধাপে সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন।নতুন ফিচারের মাধ্যমে […]
মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা

ফাল্গুনের হাওয়ায় ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। শীত বিদায় নিয়ে ইতোমধ্যে বেড়েছে তাপমাত্রার পারদ। তবে এখনো ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। এই অবস্থায় আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে দিন-রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোববার ও সোমবার (১৫-১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা […]