শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

ফেসবুকে এলো এআই দিয়ে অ্যানিমেটেড ডিপি তৈরির ফিচার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার

নিজের প্রোফাইল ছবি আর শুধু স্থির থাকবে না হাসবে, হাত নাড়বে, এমনকি পার্টি হ্যাটও পরবে! ব্যবহারকারীদের আরও সৃজনশীলভাবে নিজেদের প্রকাশের সুযোগ দিতে মেটা প্লাটফোরমস নতুন এক ফিচার চালু করেছে ফেসবুকে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মেটা এআইয়ের সাহায্যে এখন স্থির ছবিকেই সহজে অ্যানিমেটেড প্রোফাইল ছবিতে রূপ দেয়া যাবে। ধাপে ধাপে সব ব্যবহারকারী এই সুবিধা পাবেন।
নতুন ফিচারের মাধ্যমে ছবিতে মোশন ইফেক্ট যোগ করা যাবে। ফলে প্রোফাইল ছবির মানুষটিকে দেখা যাবে—
হাত নাড়াত
হার্ট শেপ বানাতে
কিংবা ভার্চ্যুয়াল পার্টি হ্যাট পরে থাকতে
তবে ভালো মানের অ্যানিমেশন পেতে ক্যামেরার দিকে সরাসরি তাকানো ছবি ব্যবহার করতে বলছে মেটা। ব্যবহারকারীরা মোবাইল গ্যালারি বা আগে আপলোড করা ফেসবুক ছবিও বেছে নিতে পারবেন।
‘রিস্টাইল’ টুলে বদলে যাবে পুরোনো ছবিও
মেটা এআইয়ের নতুন রিস্টাইল টুল ব্যবহার করে স্টোরি ও মেমোরিজের ছবিও নতুনভাবে সাজানো যাবে। ছবি আপলোড করার পর শুধু একটি প্রম্পট লিখলেই বা পছন্দের থিম বেছে নিলেই ছবির লুক বদলে যাবে।
থিমগুলোর মধ্যে আছে—
অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, ড্রিমি, উজ্জ্বলসহ নানা স্টাইল।
এ ছাড়া আলো, রং, মুড বদলানো এবং নতুন ব্যাকগ্রাউন্ড (যেমন সমুদ্রসৈকত বা শহরের দৃশ্য) যোগ করার সুবিধাও মিলবে।
টেক্সট বার্তাকেও আরও আকর্ষণীয় করতে যোগ হয়েছে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড। নতুন রেইনবো আকৃতির এআই আইকনে ক্লিক করলেই বেছে নেয়া যাবে ঝরতে থাকা পাতা, ঢেউ খেলানো সমুদ্রসহ নানা চলমান দৃশ্য। ফেসবুক জানিয়েছে, সামনে ঋতুভিত্তিক ব্যাকগ্রাউন্ডও যুক্ত হবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories