জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় প্রধান উপদেষ্টা জামায়াত আমির বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে […]

বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ পুরোনো ব্যবস্থায় ফিরতে চায় না: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাব সমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্রব্যবস্থায় সংস্কার।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে […]

আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে.

বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে’ হ্যাঁ—আজ পয়লা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি)। ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বাংলা সনের একাদশ মাস।বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পয়লা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদযাপন করা হয়, যা ১৯৯১ সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা […]

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে অভিনন্দন বার্তায় তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক […]

প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোটের সমর্থকবৃন্দ, স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণে যেসব নিরীহ নাগরিক ও ভোটার সহিংসতার শিকার হয়েছেন- আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে […]

বাবার পথ ধরে সংসদে যাচ্ছেন যেসব সন্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু নেতা। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তান হিসেবে পরিচিত এসব নেতা নিজেদের সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সমন্বয়ে নির্বাচনি লড়াইয়ে অংশ নেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর তারা নিজ নিজ এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের আস্থা […]

ছুটির দিনেও আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

ছুটির দিন হলেও আজ কয়েকটি ব্যাংকের শাখা বা উপশাখা সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ডিলারদের জ্বালানি তেল ক্রয়ের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের আবেদনের প্রেক্ষিতে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড […]

খালিস্তানি নেতাকে হত্যা ষড়যন্ত্রে ‘র সংশ্লিষ্টতা’, ভারতীয়র দোষ স্বীকার

খালিস্তানি নেতা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত নাগরিককে হত্যার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে দোষ স্বীকার করেছেন এক ভারতীয় নাগরিক। এই ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে। ফলে মামলাটি ঘিরে যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্কে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ৫৪ বছর বয়সী ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা নিউইয়র্কের […]

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ, নিহত ২

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসিক কমপ্লেক্সের ভেতরে গুলিবর্ষণের ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিহত দুজন হলেন হেনরি এল. ক্রিটিংটন (১৯) এবং টেরেল থমাস (১৮)। তাদের পরিচয় নিশ্চিত করেছে অরেঞ্জবার্গ কাউন্টি করোনার অফিস।বিশ্ববিদ্যালয়ের […]

ভারত ম্যাচের আগে বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের আমির

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে নতুন করে বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। অসুস্থতা কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা ভারতের ব্যাটার অভিষেক শর্মাকে দক্ষ ব্যাটার হিসেবে স্বীকৃতিই দিতে চাননি তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন আমিরের মন্তব্যে যোগ হয়েছে বাড়তি উত্তাপ। প্রতিবেদন টাইমস অব ইন্ডিয়ার।একটি পাকিস্তানি টিভি শো’তে আমির […]