রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আমার ডিভোর্স হয়নি: শবনম বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার

ঢাকাই সিনেমার লালোচিত নাম শাকিব খান ও শবনম বুবলী। দুই তারকার একটি সন্তানও আছে। তবে প্রায় সময় তাদের সম্পর্ক নিয়ে আলোচনা উঠে। এবার এক পডকাস্টে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বুবলী।
শাকিবের সঙ্গে বিচ্ছেদ আবার আবার বিয়ে করার প্রসঙ্গ উঠে আসে প্রায় সময়। এবার সেই জল্পনার জবাব দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। পডকাস্টে সঞ্চালক বুবলীকে প্রশ্ন করেন কবে নায়িকা বিয়ে করতে যাচ্ছেন। বুবলী জবাবে সাফ জানিয়েছেন তার এবং শাকিব খানের এখনো আনুষ্ঠানিক কোনও ডিভোর্স হয়নি। ফলে তার নতুন করে বিয়ে করার প্রশ্নই ওঠে না।
বুবলী স্পষ্ট ভাষায় বলেন, শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না। শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার খবর প্রসঙ্গে বুবলী বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনও অপশন থাকে না।
এই বক্তব্যে পরিষ্কার, সম্পর্কের জটিলতা থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি এ কথাই তিনি জোর দিয়ে বোঝাতে চেয়েছেন। শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাদের মধ্যে অভিমান বা ভুল বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। তিনি আবারও বলেন, আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।
এই বিশেষ পডকাস্টে বুবলী শুধু দাম্পত্য প্রসঙ্গই নয়, নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন। সব মিলিয়ে, ভালোবাসা দিবসে সম্পর্ক নিয়ে সরাসরি অবস্থান জানিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories