পরিবেশ সুরক্ষায় বুটেক্সের সাফল্য: এজো ডাই দূষণ রোধে আশার আলো

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল শিল্প। তবে এই শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিশেষ করে শিল্প-কারখানার বর্জ্য মিশ্রিত পানি বা ‘ইফ্লুয়েন্ট’ দেশের নদী-নালা, খাল-বিল ও সামগ্রিক বাস্তুসংস্থানের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বৈশ্বিকভাবে যখন এই সংকট মোকাবিলায় কার্যকর ও সাশ্রয়ী প্রযুক্তির সন্ধান চলছে, ঠিক তখনই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) একদল গবেষক […]

গুরুতর অপরাধে ৯ প্রবাসীর দোষ স্বীকার, গচ্চা দিলেন ৯ কোটি ৩০ লাখ টাকা

যুক্তরাষ্ট্রে ত্রাণ তহবিল আত্মসাৎ ও চুরির ঘটনায় ৯ প্রবাসী দোষ স্বীকার করেছেন। তাদের মধ্যে আটজনই বাংলাদেশি বংশোদ্ভূত এবং একজন পাকিস্তানি বংশোদ্ভূত। নিউইয়র্ক অঙ্গরাজ্যে করোনা মহামারির সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য বরাদ্দকৃত ত্রাণ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছিলেন তারা।কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ ও নিউইয়র্ক স্টেট ইন্সপেক্টর জেনারেল লুসি ল্যাং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে […]

তেঁতুলের রয়েছে আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা, জানেন সেসব?

তেঁতুল গাছ বিশ্বের বিভিন্ন জায়গায় সৌন্দর্য বর্ধন এবং ফলের জন্য বেশ পরিচিত। এটি এমন গাছ, যা শিমের মতো ফল প্রদান করে। এই শিমের মধ্যে টক জাতীয় শাঁস থাকে, যা পাকার পর বেশ মিষ্টি হয়। কেউ কাঁচা অবস্থায় তেঁতুল খান, আবার কেউ পাকার পর বা রান্নায় এর শাঁস ব্যবহার করেন।তেঁতুল গাছের পাতা, এর শিম, বাকল ও […]

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দেশের ওপর উচ্চচাপ বলয়ের প্রভাবের কারণে আগামী পাঁচ দিন দেশজুড়ে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরের মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে দেশের কিছু নদী অববাহিকা এলাকায় কুয়াশা পড়তে পারে।শনিবার (১৭ জানুয়ারি) সারাদেশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা […]

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের লোকসভার স্পিকার

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়েছেন। তবে পূর্বনির্ধারিত আন্তর্জাতিক কর্মসূচির কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। সঙ্গে থাকার কথা রয়েছে পররাষ্ট্র সচিব […]

ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ বিরত রাখার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর

নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে শপথগ্রহণ থেকে বিরত রাখতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। গত সপ্তাহের নির্বাচনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের পক্ষে তিনি এই আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বরাবর পাটওয়ারীর লেখা […]

ছায়া মন্ত্রিসভা: কী, কেন, কীভাবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অন্যদিকে নির্বাচনে ৭৭ আসনে জয় পাওয়া ১১ দলীয় জোটের অন্তত দুইজন নেতা ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াত নেতা শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেয়ার পর […]

উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা সেফ এক্সিট নেয়ার চিন্তা করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, উপদেষ্টাদেরকে আহ্বান জানাবো, সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগে শাপলাকলি মার্কায় ভোট দেয়ায় নোয়াখালীতে তিন সন্তানের জননীকে ধর্ষণ এবং সারাদেশে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে […]

৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানাল ১১ দলীয় জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দেখা করে তারা এ দাবি জানায় তারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।তিনি […]

দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ৫ হাজার ডলার ছাড়াল

বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। স্পট মার্কেটে আউন্সপ্রতি সোনার দাম বেড়েছে ২ দশমিক ৩৩ শতাংশ। ফলে বর্তমানে স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৪১ দশমিক ৮০ ডলারে।সর্বশেষ তথ্য অনুযায়ী, সোনার দাম আউন্সপ্রতি বেড়েছে ১১৪ দশমিক ৮৩ ডলার এবং গত এক মাসে সোনার দাম বেড়েছে ৩০৭ দশমিক ৫৯ […]