নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

নকলের সংস্কৃতি বন্ধ করে শিক্ষার মানোন্নয়নে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের বিকল্প নেই।রোববার (১৫ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব […]

তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন : জামায়াত আমির

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ সাক্ষাতের পর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে যা আছে

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে (এআরটি) সই করেছে বাংলাদেশ। এতে দেশীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুক্তির বিস্তারিত জানানো হয়েছে।এতে বলা য়, ২০২৫ সালের ২ এপ্রিল যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ নম্বর ১৪২৫৭ বলে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের ওপর […]

ব্রেভ বার্মা অ্যাক্ট’ পাস, মিয়ানমারের ওপর আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

মিয়ানমারের ওপর আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিনিধি পরিষদে বা হাউজ অব রিপ্রেজেনটিটিভে পাস হয়েছে ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’। সিনেটে বা উচ্চকক্ষে পাস হয়ে মার্কিন প্রেসিডেন্ট সই করলে এটি আইনে পরিণত হবে। এর মাধ্যমে নেপিদোর ওপর আরও ৭ বছর নিষেধাজ্ঞা বাড়াবে ওয়াশিংটন।যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মিয়ানমার ইস্যুতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয় গত বছর। সামরিক জান্তার বিরুদ্ধে […]

গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৫

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন-সিরিয়া সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলায়েল। প্রাণঘাতী এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। এছাড়া লেবানন-সিরিয়া সীমান্তেও পৃথক ইসরায়েলি বিমান হামলায় চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার […]

শহিদ হাদি হত্যা মামলার প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দেয়ার নির্দেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৬ ফেব্রুয়ারি) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম নতুন তারিখ নির্ধারণ […]

ভারতের কাছে ম্যাচ হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

কলম্বোতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হারের পর হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তিনি স্বীকার করেছেন, ম্যাচে পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়াই পাকিস্তানের পরাজয়ের মূল কারণ। প্রতিবেদন জিও নিউজের।রোববারের (১৫ ফেব্রুয়ারি) ম্যাচে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। কন্ডিশন বিবেচনায় চার স্পিনার […]

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘সিকুয়্যেল’ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

২০১৩ সালের জনপ্রিয় হিন্দি রোমান্টিক ড্রামা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল নিয়ে ভক্তদের কৌতুহল দীর্ঘদিনের। তবে তাদেরকে অনেকটা হতাশই করলেন সিনেমাটির অন্যতম চরিত্র বলিউড অভিনেতা রণীবর কাপুর।ভ্যালেন্টাইনস ডে’তে নিজের প্রযোজনা সংস্থা ‘এআরকেএস’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভ সেশনে অংশ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন রণবীর। এ সময় মুক্তির ১২ বছর পরও ছবিটির জনপ্রিয়তা নিয়ে স্মৃতিচারণ […]

ব্রেন টিউমার অপারেশনের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। অভিনেত্রীর ব্রেন টিউমারের বিষয়টি সামনে আসতেই তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে যান। অভিনেত্রী নিজেই ব্রেন টিউমারের অপারেশনের আগে ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া চান। পরে রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল এই অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। […]

পুরো রমজান নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পরো রমজান মাসজুড়ে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এদিন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা […]