রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘সিকুয়্যেল’ প্রসঙ্গে মুখ খুললেন রণবীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ বার
??????????????????????????????????????????

২০১৩ সালের জনপ্রিয় হিন্দি রোমান্টিক ড্রামা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল নিয়ে ভক্তদের কৌতুহল দীর্ঘদিনের। তবে তাদেরকে অনেকটা হতাশই করলেন সিনেমাটির অন্যতম চরিত্র বলিউড অভিনেতা রণীবর কাপুর।
ভ্যালেন্টাইনস ডে’তে নিজের প্রযোজনা সংস্থা ‘এআরকেএস’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভ সেশনে অংশ নিয়ে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন রণবীর। এ সময় মুক্তির ১২ বছর পরও ছবিটির জনপ্রিয়তা নিয়ে স্মৃতিচারণ করেন এই অভিনেতা।
সিক্যুয়েল প্রসঙ্গে রণবীর বলেন, ‘তোমাদের অনেকেই পার্ট-২ চাও, কিন্তু এখন কাজ করার জন্য অনেক নতুন সিনেমা, নতুন পরিচালক এবং নতুন ধারণা রয়েছে। আমার মনে হয় ‘‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’’র সমাপ্তি একদম নিখুঁত ছিল। তাই এর পার্ট-২ হবে না।
তবে একই ঘরানার নতুন কোনো গল্পে কাজ করার ইঙ্গিতও দেন এই অভিনেতা। তিনি বলেন, ‘হয়তো একই ধরনের বা ঘরানার আরেকটি ছবি আসতে পারে, যা তোমরা উপভোগ করবে।
লাইভ সেশনে নিজের আসন্ন সিনেমাগুলো নিয়েও কথা বলেন রণবীর। তিনি পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কথা উল্লেখ করেন। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। মূলত, ২০২৬ সালের আগস্টে মুক্তির কথা থাকলেও ছবিটির মুক্তি পেছাতে পারে বলে জানান রণবীর। বড় বাজেট ও বিশাল পরিসরের প্রজেক্ট; যেমন রামায়ণ ও লাভ অ্যান্ড ওয়ার নির্মাণে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় বলেও ব্যাখ্যা করেন তিনি।
আলোচনার একপর্যায়ে সমসাময়িক অভিনেতাদের প্রশংসাও করেন রণবীর। সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এ অভিনয়ের জন্য রণবীর সিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories