রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

বিদেশে গবেষণা করার স্বপ্ন দেখছেন? বিশেষ করে অস্ট্রেলিয়ায়? তাহলে আপনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে সিডনির বিশ্বখ্যাত ম্যাককুয়ারি ইউনিভার্সিটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স অব রিসার্চ ও পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ অর্থায়িত গবেষণা বৃত্তি ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের যেকোনও দেশের মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও দরজা খোলা। যেসব সুবিধা রয়েছে
এই বৃত্তির আওতায় দুটি ক্যাটাগরি রয়েছে—
ইন্টারন্যাশনাল রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম
ম্যাককুয়ারি ইউনিভার্সিটি রিসার্চ এক্সিলেন্স স্কলারশিপ
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন
তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
বছরে ৩৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার জীবনযাত্রার ব্যয়ের জন্য
অতিরিক্ত যাতায়াত ভাতা
অর্থাৎ পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা ছাড়াই পুরো মনোযোগ দিতে পারবেন গবেষণায়।
কারা আবেদন করতে পারবেন
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া যেকোনো দেশের শিক্ষার্থী
রিসার্চ মাস্টার্স সম্পন্ন থাকতে হবে
পিএইচডিতে ফুলটাইম ভর্তি হওয়ার আগ্রহ থাকতে হবে
পূর্ববর্তী গবেষণা অভিজ্ঞতা ও কনফারেন্স প্রেজেন্টেশন থাকলে অগ্রাধিকার
যেসব বিষয় পড়ার সুযোগ
কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, আইন, ভাষাবিজ্ঞান, মিডিয়া ও কমিউনিকেশন, চিকিৎসা ও জনস্বাস্থ্য, মনোবিজ্ঞান, বিজ্ঞান, এমনকি সিকিউরিটি ইন্টেলিজেন্স ও অপরাধবিজ্ঞান বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন করতে যা লাগবে
পূর্ণাঙ্গ সিভি
একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ডিগ্রি সনদ
নাগরিকত্বের প্রমাণপত্র
ইংরেজি ভাষা দক্ষতার সনদ
গবেষণা প্রস্তাবনা
সুপারিশপত্র
বিশ্ববিদ্যালয় বা সুপারভাইজারের অফার লেটার
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories