এনসিপি ও দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে নওগাঁয় যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল করেছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে মুক্তির মোড় থেকে এই মশাল মিছিল বের হয়।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক নয়ন, নওগাঁ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতিক হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিসা পারভীন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এম আব্দুল বারী এতে অন্যান্যের মধ্যে অংশ নেন।
Leave a Reply