বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ লি কেকিয়াংয়ের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে দেশটির অর্থনৈতিক উন্নয়ন জোরদারে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৬-২০৩০ মেয়াদের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুতে উদ্ভাবনভিত্তিক, উচ্চমানের ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে সরকারের বিদ্যমান নীতিগুলোর কার্যকর ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী নতুন সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে বড় প্রকল্প বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে পানি নেটওয়ার্ক, নতুন বিদ্যুৎ গ্রিড, কম্পিউটিং নেটওয়ার্ক, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শহুরে ভূগর্ভস্থ পাইপলাইন ও লজিস্টিকস নেটওয়ার্ক—এই ছয়টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলা হয়। বৈঠকে চীনের জাতীয় বাজারকে আরও সমন্বিত করা, ব্যবসার পরিবেশ উন্নত করা এবং উন্নয়নের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এতে দুর্যোগ মোকাবিলা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, জনকল্যাণমূলক সহায়তা এবং মানুষের মৌলিক জীবনযাত্রার নিশ্চয়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এছাড়া চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার, জনস্বাস্থ্য উন্নয়ন এবং ওষুধ ও চিকিৎসা প্রযুক্তিতে উদ্ভাবন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে লিয়াওনিং প্রদেশের চুয়াংহে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপসহ চারটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন করা হয়। তবে পারমাণবিক বিদ্যুৎ উন্নয়নে সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories