বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

আজ থেকে ঢাকা-কুয়েত ফ্লাইট চালু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৯ বার

ঢাকা-কুয়েতের সরাসরি ফ্লাইট দেড় বছর পর আজ বৃহস্পতিবার থেকে চালু হলো। বুধবার কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে ঢাকা-কুয়েত ফ্লাইট পরিচালনা করবে সপ্তাহে ৫ দিন।

সিডিউল অনুসারে, ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৩টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশ্য ছেড়ে গেছে প্রথম ফ্লাইটটি।দীর্ঘদিন কুয়েতের সঙ্গে বাংলাদেশসহ পাঁচটি দেশের সরাসরি বিমান চলাচল বন্ধ ছিল করোনা মহামারির কারণে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সঙ্গে সরাসরি বিমান চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত মন্ত্রিসভা। কিন্তু স্বাস্থ্যবিধি নির্দেশনা এবং বিমানবন্দরের যাত্রী উঠা নামার ধারণ ক্ষমতা সীমিত থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল নিষিদ্ধ পাঁচ দেশের সঙ্গে বিমান চলাচল।

সবশেষ গত ৫ সেপ্টেম্বর মিসর এবং ৭ সেপ্টেম্বর ইন্ডিয়া থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট এসে পৌঁছেছে। কুয়েত মন্ত্রিসভা বিমানবন্দরের যাত্রী ক্ষমতা প্রতিদিন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ফ্লাইটের উচ্চমূল্যের কারণে স্বস্তিতে নেই প্রবাসীরা। সরাসরি ফ্লাইট প্রতি গুনতে হচ্ছে লাখ টাকার উপরে। এদিকে সরাসরি ফ্লাইট চালু না হলেও অনেক প্রবাসী তুর্কি, সৌদি, বাহরাইন হয়ে ট্রানজিটের রুটে কুয়েত ফিরছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories