রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

আবারও বিয়ে করছেন অপূর্ব

অনলাইন বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫ বার

বিয়ে পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। শাম্মা দেওয়ানের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া।

অপূর্ব বলেছেন, ‘বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। আমরা বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর। ’এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শ্যাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories