মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী-সন্তান হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৪৫৫ বার

রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে হাতুড়ি ও বালিশচাপা দিয়ে স্ত্রী এবং দেড় বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।নিহতের নাম- রোমা আক্তার (২৭) ও তার সন্তানের নাম রিশাদ।

সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে মীরহাজীরবাগ রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশচাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক।ওসি বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। আসামি ধরতে ও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories