রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

উন্নয়ন, সুশাসন ও জনঅধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব আলম সালেহী। তিনি বলেছেন, সাংবাদিকরা সমাজের অসংগতি ও মানুষের সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাগুলোও সামনে আনলে একটি বৈষম্যহীন, উন্নত ও আধুনিক উলিপুর গড়ে তোলা সম্ভব।
উলিপুরের গুঞ্জন কমপ্লেক্স সেন্টারে উপজেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উলিপুরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, নদীভাঙন প্রতিরোধ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় স্থানীয় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন এলাকার জনদুর্ভোগ, নদীভাঙন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমস্যা এবং উন্নয়নের সম্ভাবনার বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনগণের কল্যাণে এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেন, উলিপুরের উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম ও জনগণের মধ্যে সমন্বয় থাকা জরুরি। গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা যেমন মানুষের কথা তুলে ধরবেন, তেমনি উন্নয়নের ইতিবাচক দিকগুলোও তুলে ধরবেন।
তিনি আরও বলেন, উলিপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।
সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে জনস্বার্থ ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories