শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির অর্থায়ন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এ চুক্তি সই হয়।
চীনের সিএমইসি গ্রুপ-এর উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে অর্থায়নের সঙ্গে যুক্ত রয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ডিবিএস, এনডিবি এবং ব্যাংক অফ চায়নাসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
চীনে অনুষ্ঠিত অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। চীন ও বাংলাদেশের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিপুল পরিমাণ বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি তা থেকে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে। এতে একদিকে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় চাপ কমবে, অন্যদিকে বর্জ্যকে সম্পদে রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ভূমিকা রাখবে প্রকল্পটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories