সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সেগুনবাগিচায় প্রাইভেটকার থেকে ২ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৪৯ বার

রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকা থেকে সিয়াম (১৯) ও রাকিব (২৬) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই নাভানা সিএনজির কর্মচারী।আজ মঙ্গলবার সকালে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে নাভানা সিএনজি পাম্পে গাড়ির ভেতরে দুই কর্মচারীর লাশ পাওয়া গেছে। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ভেতরে অক্সিজেনের অভাবে দুজনের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories