বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
  • আপলোডের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২২২ বার

চুয়াডাঙ্গার উথলিতে তেলবাহী রেল ট্যাংকারের বগি লাইনচ্যুতের ঘটনায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।আজ সোমবার বেলা সাড়ে ১১টায় উদ্ধার কাজ শেষে স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

রবিবার রাত পৌনে ১টার দিকে চুয়াডাঙ্গার উথলীতে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ থাকে। ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।চুয়াডাঙ্গা রেল স্টেশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, তেলবাহী ট্রেনটি খুলনা থেকে নাটোর যাচ্ছিল। খুলনা-ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেস যাওয়ার সুবিধার জন্য তেলবাহী ট্রেনটি পাশের লাইনে রাখা হয়। সুন্দরবন এক্সপ্রেস চলে যাওয়ার পর তেলবাহী ট্রেনটি মূল লাইনে আনতে গেলে এর চারটি বগি লাইন থেকে পড়ে যায়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহী ও ঢাকার রেল যোগাযোগ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories