চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছে।
শনিবার দামুড়হুদার দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর ও ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ইস্কাপ সিরাপ, ৭ হাজার ৬৮০ পিস ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ ও ইনজেকশনসহ মাদক ও চোরাচালানি পণ্য আটক করে।
৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply