বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নায়ক রাজ রাজ্জাককে হারানোর ৪ বছর আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৯৮ বার

তিনি বাংলার নায়ক রাজ। বাংলা চলচ্চিত্রের সাদাকালো আর রঙিন সেলুলয়েডের দীর্ঘ ইতিহাসে জড়িয়ে আছেন তিনি। তার অসংখ্য চরিত্র অমর হয়ে আছে দর্শকের হৃদয়ে। বলছি বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের কথা। কিংবদন্তি এই অভিনেতাকে হারানোর দিন আজ। ২০১৭ সালের ২১শে আগস্ট ৭৫ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।জন্ম ওপার বাংলায় কিন্তু এপার বাংলার রুপালী রঙেই তিনি হয়ে উঠেছিলেন নায়করাজ। উত্তম ও সৌমিত্রময় সময়ে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেন রাজ্জাক।

ঢাকাই সিনেমায় তার অভিষেক ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন দিয়ে হলেও তার অভিনীত বেহুলা এপার বাংলার চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেছিলো। এরপর শুধুই এগিয়ে যাওয়া। ক্যারিয়ারের মাত্র ৮ বছরেই স্পর্শ করেন শতাধিক ছবির মাইলফলক।অভিনেতা, প্রযোজক, কিংবা পরিচালক সবখানেই ছিল নায়ক রাজের দাপুটে অবস্থান। তাইতো দুই বাংলা তাকে জড়িয়েছে শ্রদ্ধা ভালোবাসা আর জনপ্রিয়তার যৌথ সুরে।দীর্ঘ ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে, বক্স অফিসের গল্পকেও করেছেন রঙিন। শুধু কি চলচ্চিত্রে, ব্যক্তি রাজ্জাকও যে ছিলেন বেশ জনপ্রিয়।ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন স্বাধীনতা পুরস্কারসহ নানা সম্মাননা। নতুন প্রজন্মকে জানাতে নায়ক রাজ রাজ্জাকের কর্ম বই এবং চলচ্চিত্রে ধরে রাখার দাবি তার দীর্ঘদিনের সহকর্মীদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories