বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হাসান আজিজুল হক

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১৩৯ বার

দেশবরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা সংকটাপন্ন। তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার সকালে রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য  হাসান আজিজুল হককে শনিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার চিকিৎসা করা হবে।বাথরুমে পড়ে আহত হওয়ার পর প্রায় এক মাস ধরে বিছানায় রয়েছেন হাসান আজিজুল হক। তিনি কাউকে চিনতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে এতদিন বাসায়ই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ অবসরপ্রাপ্ত অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাছে চৌদ্দপায় আবাসিক এলাকা বিহাসে নিজ বাসায় ছিলেন।কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়নি।হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।  ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন।  ২০০৪ সালে অবসরে যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories