সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-২ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের কালিয়াকৈরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা লালমনিরহাটে সার ব্যবসায়ী এরশাদ আলীর ৭ দিনের কারাদণ্ড পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, প্রতিবাদে জেলা বিএনপির সমাবেশ দেশে গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর মিরপুরের রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত আগাম হামলার ইঙ্গিত ইরানের

গাজীপুরের কালিয়াকৈরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনার পর উপজেলার ১৭টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিভিন্ন কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দিতে দেখা গেছে। এর আগে, রবিবার (১৫ নভেম্বর) থেকে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে ৩০ অক্টোবর থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে আসছেন। এ সময় যানবাহন ভাঙচুর, মার্কেটে অগ্নিসংযোগ ও পুলিশ বক্সে আগুন দেওয়াসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে।
এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে কালিয়াকৈর থানায় চারটি মামলা দায়ের করেছে। মামলাগুলোতে ৫ থেকে ৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পকারখানা, মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নাশকতার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories