সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস সাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-২ গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের কালিয়াকৈরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা লালমনিরহাটে সার ব্যবসায়ী এরশাদ আলীর ৭ দিনের কারাদণ্ড পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, প্রতিবাদে জেলা বিএনপির সমাবেশ দেশে গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর মিরপুরের রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু

চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-২

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার

চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুই মোটরসাইকেল আরোহীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারমুখী ইগল পরিবহনের মিনি বাস ও চট্টগ্রামমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির আরোহী দুজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories