সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের কালিয়াকৈরে ১৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা লালমনিরহাটে সার ব্যবসায়ী এরশাদ আলীর ৭ দিনের কারাদণ্ড পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, প্রতিবাদে জেলা বিএনপির সমাবেশ দেশে গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর মিরপুরের রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত আগাম হামলার ইঙ্গিত ইরানের ২০২৭ এর ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর

লালমনিরহাটে সার ব্যবসায়ী এরশাদ আলীর ৭ দিনের কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ০ বার

লালমনিরহাট সদর উপজেলায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার অভিযোগে এরশাদ আলী (৪০) নামের এক সার ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত এরশাদ আলী সদর উপজেলার হারাটি ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে। পেশায় তিনি একজন কীটনাশক ও সার ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের আলো ফোটার আগে গোপন পয়েন্ট থেকে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার অন্যত্র পাচার করছিলেন ব্যবসায়ী এরশাদ আলী। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ইজিবাইকগুলোর গতি রোধ করেন এবং তল্লাশি চালিয়ে সারসহ গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে তিনটি ইজিবাইকসহ মোট ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত ব্যবসায়ী এরশাদ আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনটি ইজিবাইক থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা সার পরবর্তীতে কোনো রকম অপচয় বা জটিলতা না রেখে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories