সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশে গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান রাজধানীর মিরপুরের রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত আগাম হামলার ইঙ্গিত ইরানের ২০২৭ এর ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিসে এ সিদ্ধান্তের কথা জানান।
এতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্যকারণবশত আদিষ্ট’ হয়ে স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
এদিন বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেখানে গার্মেন্টস শিল্পখাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে গার্মেন্টস মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব দেওয়া কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে।
এর আগে, গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণে লিখিত প্রস্তাব জমা দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। যেখানে শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ ও সর্বোচ্চ ৪৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।
গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন ন্যূনতম মজুরির সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই মজুরি বোর্ড কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories