বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

দেবদাস হালদার এর একগুচ্ছ কবিতা

দেবদাস হালদার
  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার

অবসরের এই বয়সসীমা…
দেবদাস হালদার

শুধুমাত্র তৃতীয় বিশ্বের অনেক দেশেই
সরকারি সব চাকরিতে অবসরের
এই বয়সসীমা
নির্দিষ্ট অংকে পৌঁছামাত্রই প্রযোজ্য হয়;
তবে বেসরকারি চাকরি আর ব্যবসাতে
কিংবা কোনো
পরিবারের হাল ধরাতে এটা কিন্তু
কোনোক্রমেই মরার আগে বারিত নয়।

নদীর পাড়ে বাড়ি… …
দেবদাস হালদার

খরস্রোতা নদীর পাড়ে বাড়ি
ব্রেক অকেজো সুন্দর গাড়ি
আর বেপরোয়া নর-নারী(!)
কখন যে কার কি ঘটে যায়
কেউ কি তাহা বলতে পারি?

দেয়ালে যখন পিঠ ঠেকে যায়…
দেবদাস হালদার

প্রতিনিয়ত অত্যাচার অনাচার
আর ওই অবিচারে
দেয়ালে যখন পিঠ ঠেকে যায়;
তখনই মানুষ প্রতিবাদে মুখর
হয় আর তাই পরে
তাকে সামাল দেয়া ভীষণ দায়!

“পকেট থাকলে গড়েরমাঠ আর…”
দেবদাস হালদার

পকেট থাকলে গড়েরমাঠ
আর বৃদ্ধ
হলে অবহেলায় দিন কাটে;
কেউ কখনো নেয় না খবর
না খেয়ে তাই
থাকলেও পড়ে রাস্তাঘাটে।
সুসময়ে ছিলো যারা বুজুম
ফ্রেন্ড আর
অতি পেয়ারের আপনজন;
তারাও তখন দেখলে পরে
নাক ছিট্কায়
আর ঘৃণায় মাতে সারাক্ষণ।

সাল যদি কেউ বের করতে চাও….
দেবদাস হালদার

বাংলা থেকে ইংরেজি সাল কিংবা
ঐ ইংরেজি থেকে বাংলা সাল
কেউবা যদি বের করতে চাও;
কমন ফ্যাক্টর পাঁচশত তিরানব্বই লিখে
এ দুটো সালের সাথে
যথাক্রমে যোগ বিয়োগ করে নাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories