শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কোলের শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: সার্জিও গর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্পের বিশেষ দূত গণ-পরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগে আক্রান্তদের ডেটাবেজ তৈরির আহ্বান ডা. জুবাইদা রহমানের ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ফেনীর সোনাগাজীতে প্রতি পক্ষের প্রহারে ডিস ব্যবসায়ী গুরুতর আহত সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ বিশ্বকাপ জয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই

৫৭ বছর গান গেয়েও মঞ্চে ওঠার আগে ভয় পান ভারতের ঊষা উত্থুপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার

পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সফলভাবে পথচলা কিংবদন্তি শিল্পী ঊষা উত্থুপ জানালেন, দীর্ঘ ৫৭ বছরের ক্যারিয়ারেও মঞ্চে ওঠার আগে তিনি তীব্র নার্ভাসনেসে ভোগেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঊষা উত্থুপ বলেন, মানুষ তাঁকে আত্মবিশ্বাসী ও দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখলেও, প্রতিটি লাইভ পারফরম্যান্সের আগে তাঁর ভেতরে ভয় কাজ করে। তিনি ভাবতে থাকেন, দর্শক আগের মতো ভালোবাসবেন কি না, গান ঠিকভাবে গাইতে পারবেন কি না কিংবা কোনো ভুল হবে কি না।
শিল্পীর ভাষায়, “মঞ্চে ওঠার আগে আজও আমার ভয় লাগে। ভীষণ নার্ভাস হয়ে যাই। মনে হতে থাকে, গতকাল দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আজও কি সেই ভালোবাসা পাব? ভালো করে গাইতে পারব তো?
তিনি জানান, এই ভয় শুধু দীর্ঘ ক্যারিয়ারের কারণে নয়। সংগীতজীবনের শুরু থেকেই তিনি একই অনুভূতির মধ্য দিয়ে গেছেন। তবে বর্তমানে বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সেই অনুভূতি আরও কিছুটা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঊষা উত্থুপের মতে, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বিভিন্ন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে প্রাসঙ্গিক রাখতে পারা। তিনি বলেন, সময়ের সঙ্গে নতুন ধারা ও নতুন ধরনের সংগীত নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন, যা তাঁর শিল্পীজীবনকে সমৃদ্ধ করেছে।
নতুন প্রজন্মের প্রশংসা করে বর্ষীয়ান এই শিল্পী বলেন, তরুণদের প্রতি তাঁর গভীর আস্থা রয়েছে। তাঁদের ছাড়া শিল্প-সংস্কৃতির অগ্রযাত্রা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি মনে করেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব প্রবীণ শিল্পীদের ওপরই বর্তায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories