রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় আসছে ইবনাত সালমা ও আকাশ সেনের গান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার

বাঙালির সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজার আনন্দকে দ্বিগুণ করতে আসছে নতুন একটি উৎসবের গান। এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইবনাত সালমা এবং ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার আকাশ সেন জুটি বেঁধে নিয়ে আসছেন তাদের নতুন গান ‘বাজে ঢোল’। দুর্গাপূজার আমেজ, আনন্দ আর ঢাকের তালের মেলবন্ধনে তৈরি এই গানটি উৎসবের দিনগুলোতে শ্রোতাদের মাঝে দারুণ এক উন্মাদনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গানের কথা লিখেছেন গীতিকার রফিক মাহমুদ। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক এন ফরহাদ। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। রেকর্ডিং শেষে গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী ইবনাত সালমা বলেন, দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর সুরের উৎসব। ‘বাজে ঢোল’ গানটির কথা ও সুর একেবারে অন্যরকম। আকাশ সেনের সঙ্গে এটা আমি দ্বিতীয় গান করলাম। আশা করি, শ্রোতাদের গানটি খুব ভালো লাগবে।
কণ্ঠশিল্পী আকাশ সেন বলেন, পূজার আমেজে শ্রোতারা যেমন গান শুনতে ভালোবাসেন ‘বাজে ঢোল’ ঠিক তেমনই একটি জমজমাট গান। এন ফরহাদ ভাই দারুণ সংগীত পরিচালনা করেছেন। আশা করছি, আমাদের দুজনের এই গানটি পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে খুব শিগগিরই একটি বিশেষ মিউজিক ভিডিওসহ গানটি এপিটি মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে।
পূজার দিনগুলোতে প্যান্ডেলে প্যান্ডেলে ‘বাজে ঢোল’-এর তালে মেতে উঠবে আপামর বাঙালি—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সকলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories