শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কন্যা সন্তানের বাবা-মা হলেন দীপিকা-রণবীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তারা।
পোস্টে একটি শিশুর পায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।
সুখবর ছড়িয়ে পড়ার পর দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা ও সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভকামনা জানিয়েছেন।
দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময়। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেন তারা।
ওই বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে বসেছিল তাদের বিয়ের আসর। ঘরোয়া আয়োজনে হওয়া সেই বিয়েতে কোকণি ও সিন্ধি-দুই সংস্কৃতির রীতিই অনুসরণ করা হয়েছিল।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। তাদের মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং।
এরপর ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর জানান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি প্রকাশ করেন। তখনই জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে।
সন্তানের জন্মের আগে দীপিকা ও রণবীর মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেসব ছবিতে দীপিকার বেবি বাম্পের পাশাপাশি রণবীরকেও দেখা যায়।
অবশেষে ১৯ সেপ্টেম্বর তাদের পরিবারে যোগ হলো নতুন সদস্য। সংক্ষিপ্ত ঘোষণার মধ্য দিয়ে কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন এই তারকা দম্পতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories