বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা, মোট অঙ্ক ৯৪২ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক। এর আগে একই মামলায় ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছিল। ফলে প্রতিষ্ঠানটির মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ৯৪২ মিলিয়ন ডলার।
বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ১৭ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার দেওয়া রায়ে বিচারক ব্রায়ান বিয়েডশেইড মেটাকে ‘জনদুর্ভোগের’ উৎস হিসেবে উল্লেখ করে এর তুলনা বায়ুদূষণের সঙ্গে করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন ও কনটেন্ট যেন একটি কারখানার উৎপাদিত পণ্য, আর শিশুদের মনস্তাত্ত্বিক ক্ষতি ও যৌন শোষণ সেই দূষণ, যা প্রতিরোধ করা জরুরি।
রায়ে জরিমানার অর্থ ভবিষ্যতে ক্ষতি কমানোর লক্ষ্যে গঠিত একটি বিশেষ তহবিলে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মালিক প্রতিষ্ঠান মেটা এই রায়ের বিরোধিতা করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, তারা এ রায়ের সঙ্গে একমত নন এবং আপিল করবেন।
মেটার দাবি, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত কাজ করছে এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনলাইনে কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রতিষ্ঠানটি আত্মবিশ্বাসী বলেও উল্লেখ করা হয়েছে।
শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগে মেটার বিরুদ্ধে এ ধরনের রায় এটিই প্রথম হলেও, বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে একই ধরনের হাজারো মামলার মুখোমুখি রয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসের একটি মামলাতেও মেটা পরাজিত হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories