শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

কুমিল্লা মেডিক্যালের করোনা ইউনিটের নিচতলায় আগুন

জেলা প্রতিনিধি, কুমিল্লা
  • আপলোডের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৯৯ বার

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচতলায় আগুন লেগেছে।শনিবার (১৪ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের সময় হাসপাতালে আগুন লাগে। তবে এ ঘটনায়  কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।করোনা ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা জানান, করোনা ইউনিটের নিচতলায় থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ  দুপুরে হঠাৎ করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেনের কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় রোগী ও রোগীর স্বজনরা এদিক-সেদিক ছুটতে থাকেন। পরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় অক্সিজেন সিলিন্ডারগুলো বাইরে সরিয়ে নেওয়া হয়। ঘটনার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসে। তবে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।হাসপাতাল পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, আগুন লাগার ঘটনাটি সঠিক। তবে এই বিষয়ের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories