বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ০ বার

কুমিল্লার দেবীদ্বার থেকে পরিবার ও স্বজন মিলে ১৪ জন কক্সবাজার ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন সীমা। বুধবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম সাইফুল।
নিহত সীমা দেবীদ্বার পৌর এলাকার বড় আলমপুর গ্রামের নাজির মন্দের বাড়ির মাহাবুব আলমের বড় মেয়ে। নিহত সীমা ছাড়া তার আরও সাবা ও জাবের হোসেন নামের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। তারা সবাই মাদ্রাসা শিক্ষার্থী।
নিহত সীমা আক্তার কুমিল্লার ‘ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়’ আলেম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে দেবীদ্বার থেকে একটি হাইয়েস ও একটি প্রাইভেটকার নিয়ে পরিবারের ১৪জন কক্সবাজার যান এবং মুহাম্মদীয়া গেষ্ট হাউজের পাশে একটি আবাসিক হোটেলে তারা অবস্থান নেয়। সারাদিন ঘোরা ফেরার পর রাত্রিযাপন শেষে (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে সমুদ্র স্নান করতে পরিবারের সদস্যরা হোটেল থেকে দুটি অটোরিকশা করে বের হন। সমুদ্রে যাওয়ার পথে সীমা আক্তারের ওড়না অটোরিকশার মোটরের সাথে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে স্বজনরা সীমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে মরদেহ নিয়ে কুমিল্লার দেবীদ্বার নিজ বাড়ির উদ্দেশ্য রওনা দিলে বুধবার ভোর সকালে বড়আলমপুর নিজ বাড়িতে পৌঁছায় এবং সকাল ১১টায় জানাযা শেষে তার পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories