বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার

কুমিল্লা দেবীদ্বারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়, সবজি দাম বাড়ানো, মুদি দোকানে সঠিক মূল্যে তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ পার্কিং করে রাস্তায় যানযট সৃস্টি ,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের অপরাধে অভিযান চালিয়ে ৮টি মামলায় মোট- ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ) দুপুরে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার ভূমি) ও পৌর প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে পৌরসভার এলপিজি গ্যাস সিলিন্ডার দোকানসহ বিভিন্ন মুদি ও কাঁচা সবজির বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার পরিদর্শনকালে সরকার নির্ধারিত মূল্য হতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ফকির ইলেক্ট্রনিক্সের মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩ জন মুদি দোকানদারকে ৭ হাজার টাকা ও ১ জন সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা, অবৈধ পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করার অপরাধে ২ জন বাস চালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের অপরাধে ১ জন হোটেল মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৮ টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন- এলপিজি গ্যাস সিলিন্ডার সঠিক দামে বিক্রয় করতে হবে ও বাজারের সকল সবজি ব্যবসায়ীকে দোকানের হালনাগাদ সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং পণ্য ক্রয়ের বাউচার সংরক্ষণ করে রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন- বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories