শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

নোমানী হত্যাকাণ্ডের বিচার দাবি রাবি ছাত্রশিবিরের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তৎকালীন সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী হত্যাকাণ্ডের বিচার এবং এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী ও তৎকালীন প্রশাসনের সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাবি শাখা ইসলামি ছাত্রশিবির। শুক্রবার (১৩ মার্চ) রাবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৎকালীন ছাত্রশিবিরের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানীকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ক্যাডারদের হামলায় নোমানী নিহত হন। এ ঘটনায় প্রশাসনের কিছু দায়িত্বশীল ব্যক্তি হত্যাকারীদের আড়াল করতে এবং মামলার গতিপথ ভিন্নখাতে প্রবাহিত করতে ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি শিক্ষাঙ্গনে সহিংসতা ও সন্ত্রাসকে উসকে দেয়। তাই নোমানী হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকলের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় শহিদ শরীফুজ্জামান নোমানীর রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনটির নেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories