মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

গণভোট নিয়ে মালয়েশিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়ার উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) কুয়ালালামপুরের রাধুনি বিলাস রেস্টুরেন্টে রাষ্ট্র সংস্কারে গণভোট ও ভবিষ্যতের বাংলাদেশ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া সহ সভাপতি ড. এস এম রহমান তনু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া, বাংলাদেশ খেলাফতে মজলিশ মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ তকি উল্লাহ, এবি পার্টির মালয়েশিয়া সদস্য সচিব ড. সোহেল মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ২০২৬ সালের গণভোটের প্রেক্ষাপট, গণভোটের মাধ্যমে কাংখিত পরিবর্তন, রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যত বাংলাদেশ পুনর্গঠনের বিবিধ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। উক্ত আলোচনায় সবগুলো রাজনৈতিক দলই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মতামত প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে মালয়েশিয়ায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত থাকায় একটি অনন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মালয়েশিয়া ডায়াস্পোরা এলায়েন্সের আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক ও সঞ্চালনা করেন মুখ্য সংগঠক আল আমিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories