বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জে স্বজনের অপেক্ষায় হাসপালে আমেনা নামে এক বৃদ্ধ মহিলা

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১১৩ বার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে স্বজনের অপেক্ষায় গত ৩০ জুলাই ২০২১ হতে অদ্যাবধি আমেনা বেগম (৭০), স্বামী মোঃ আবদুল আলী, গ্রাম বক্তারপুর, উপজেলা কালীগঞ্জ, জেলা গাজীপুর নামে এক বৃদ্ধ মহিলা। হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাঃ অভিজিৎ দাস জানায়, গত ৩০ জুলাই ২০২১ তারিখ কালীগঞ্জ থানার উপ পরিদর্শক সুকান্ত বিশ্বাস দুপুর ১২টার দিকে আমেনা বেগম (৭০) অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা করেন। এখন তার শারিরীক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখনো তার কোন স্বজনেরা তাকে দেখতে আসেনি। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুকান্ত বিশ্বাস জানান, গত ৩০ জুলাই আমার জরুরী ডিউটি চলাকালে তুমলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাদিকুর রহমান মোবাইল ফোনে আমাকে তার বাড়ির পাশে দুইদিন যাবত একজন মহিলা পড়ে থাকার কথা জানান। তার সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ সরকারি হাসপাতালে এনে ভর্তি করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories