বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

হেলেনার ফোনালাপ ফাঁস, ৫ লাখের বিনিময়ে ব্যুরো চিফ করার প্রস্তাব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬৭ বার

আওয়ামী লীগের নারী বিষয়ক উপ-কমিটি থেকে বহিষ্কৃত ও গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে তাকে তার জয়যাত্রা টিভির নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বিষয়ে কথা বলতে শোনা গেছে। পাঁচ লাখ টাকার বিনিময়ে মেহেদী নামে এক ব্যক্তিকে তার আইপি টিভি চ্যানেল জয়যাত্রার মালয়েশিয়ার ব্যুরো চিফের পদ দেবেন বলে নিজের ব্যক্তিগত সহকারীকে জানান হেলেনা।
 
ফাঁস হওয়া ফোনালাপে শোনা গেছে, ব্যক্তিগত সহকারীকে হেলেনা জাহাঙ্গীর বলছেন, মালয়েশিয়ার মেহেদী আছে না ? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এস এম এসে। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি পাঁচ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি অ্যাপ্লাই। বুঝছ ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।অন্যপ্রান্ত থেকে ব্যক্তিগত সহকারী বলেন, আজকে কি কল করেছিল ম্যাম ?

হেলেনার জবাব, ‘নানা মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা ?’

ব্যক্তিগত সহকারী ফের প্রশ্ন করেন—পারভেজের কথা কী বলে ?

হেলেনা বলেন, ওর কথা বাদ দাও। তুমি বলো মাসে এক লাখ করে টাকা দেন। পাঁচ থেকে ছয় মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দেব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার, অন্য কোনো কথা নাই। বলবা কী—আমাকে দিয়েন না। অফিসকে দেন।

গত ৩০ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরকে তার গুলশানের বাসা থেকে আটক করে র‌্যাব। শুক্রবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় দুটি এবং পল্লবী থানায় একটি মামলা হয়। পরে গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনাকে গ্রেফতার দেখানো হয়।মামলায় রিমান্ডে আছেন তিনি।অপরদিকে, র‌্যাব এবং ডিবি পুলিশ হেলেনা জাহাঙ্গীরে রাজধানীতে ১৫ টি ফ্লাট, বিভিন্ন স্থানে ৫ টি গার্মেন্টস ফ্যাক্টরীসহ শত শত বিঘা জমিসহ একাধিক ব্যাংক একাউন্টের সন্ধান পেয়েছে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories