বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মারা গেছেন বিখ্যাত অভিনেতা উজাইর আব্বাসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার
মারা গেছেন বিখ্যাত অভিনেতা উজাইর আব্বাসি

বিখ্যাত পাকিস্তানি টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা উজাইর আব্বাসি মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা পরিচালক ও প্রযোজক শামুন আব্বাসি। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন তিনি।
সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, শামুন আব্বাসি চাচার মৃত্যুর তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার প্রিয় চাচা, আমার অনুপ্রেরণা, আমার বন্ধু, আমার পথপ্রদর্শক আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তার ক্ষমার জন্য আপনারা অনুগ্রহ করে সূরা আল ফাতিহা পাঠ করুন।
এদিকে বিখ্যাত অভিনেতা উজাইর আব্বাসির মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে শোকাহত এবং তার অবদানের জন্য সবাই স্মরণ করছেন প্রিয় অভিনেতাকে।
পাকিস্তানি এ তারকা ছিলেন একজন বহুমুখী ও প্রতিভাবান শিল্পী। যিনি অনবদ্য অভিনয় দক্ষতা ও সুস্পষ্ট উর্দু উচ্চারণের জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত ছিলেন। তিনি এমন একটি পরিবার থেকে এসেছিলেন, যে পরিবারটি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল।
উজাইর আব্বাসির বড় ভাই জুবায়ের আব্বাসি ছিলেন একজন বিখ্যাত প্রযোজক ও পরিচালক। আবার তার ভাতিজা শামুন আব্বাসি একজন বিখ্যাত পরিচালক, লেখক ও প্রযোজক।
প্রবীণ এ অভিনেতার কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সার রাহ’, ‘করাচি বিভাগ’ (২০২১), ‘বাশু’ (২০২৩), ‘হীর রঞ্জা’ (২০১২) ও ‘খিলোনা’ নাটক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories