বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিগ বস ১৯-এ সালমান খানের পারিশ্রমিক কত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’ শুরু হওয়ার পর থেকেই আলোচনা থামছে না সালমান খানের পারিশ্রমিক ও তার পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে। কেউ বলছেন, ‘উইকএন্ড কা বার’–এর পর্বগুলো সঞ্চালনার জন্য সালমান নিচ্ছেন ১৫০ থেকে ২০০ কোটি রুূপ। আবার অনেকে দাবি করছেন সালমান কিছু প্রতিযোগীর প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। এবার এসব গুঞ্জনের জবাব দিয়েছেন অনুষ্ঠানের প্রযোজক ঋষি নেগি।
ঋষি নেগি ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, সালমান খান নিয়মিতভাবে প্রতিযোগীদের কার্যকলাপ দেখেন এবং সময় না পেলে অন্তত এক–দেড় ঘণ্টা গুরুত্বপূর্ণ ফুটেজ দেখে নেন। তিনি আরও বলেন, সালমান জানেন ঘরের ভেতরে কী ঘটছে। তিনি নিজের মতামত দেন, আমরা নির্মাতা হিসেবে আমাদের মত দিই, পাশাপাশি দর্শকদের প্রতিক্রিয়াও যুক্ত করি। সবকিছু মিলিয়েই উইকএন্ডের পর্ব সাজানো হয়।
তিনি এও উল্লেখ করেন, সালমান খানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন কিছু নয়। তবে, তাকে কোনো কিছু বলার জন্য নির্দেশ দেয়া হয় না।অন্যদিকে, যখন ঋষি নেগির কাছে জানতে চাওয়া হয়, সালমান কি সত্যিই প্রতি মৌসুমে ১৫০ থেকে ২০০ কোটি রুপি পারিশ্রমিক পান, তখন তিনি উত্তর দেন, এটা জিওহটস্টার ও সালমান খানের মধ্যকার একটি চুক্তি, তাই সঠিক অঙ্ক আমি জানি না। তবে যতই হোক, তিনি সেই মূল্যের যোগ্য। যতক্ষণ তিনি উইকএন্ডে আছেন, আমি খুশি।
সালমান খান প্রথম বিগ বস সিজন ৪ থেকে সঞ্চালক হিসেবে যুক্ত হন। সিজন ৫–এ তিনি সঞ্জয় দত্ত–এর সঙ্গে যৌথভাবে উপস্থাপনা করেন। এরপর থেকে একাই ধারাবাহিকভাবে শোটি সঞ্চালনা করে আসছেন। অন্যদিকে, ফারাহ খান, করন জোহর ও অনিল কাপুর মাঝে কিছু বিশেষ সংস্করণ উপস্থাপনা করেছেন। দর্শকদের মধ্যে যতই বিতর্ক থাকুক, প্রযোজকদের মতে সালমান খানের উপস্থিতিই বিগ বসের আসল আকর্ষণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories