শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

সঞ্চালনায় আইশা খান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার

অপেক্ষার পালা শেষে আবারও মাছরাঙা টেলিভিশনের পর্দায় আসছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। ২৪ অক্টোবর থেকে এর সম্প্রচার শুরু হচ্ছে। নিশ্চিত করেছে চ্যানেল কর্তৃপক্ষ।
প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় প্রচার হবে এই শো।
প্রতিযোগিতার মূল বিচারক শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। অডিশন রাউন্ডে বিচারক হিসেবে ছিলেন টুনটুন বাউল, পাগলা বাবলু, লাভলী দেব, ভজন ক্ষ্যাপা, সন্দীপন, কামরুজ্জামান রাব্বী, খায়রুল ওয়াসি, ডলি মণ্ডল, দিতি সরকার প্রমুখ।
বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউলসংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেওয়া।
এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখান থেকে ৪০ জন প্রতিযোগী অংশ নেবেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেবেন তারা। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হবে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে। এরপর ‘মাস্টার সিলেকশন’ ও ‘স্টুডিও রাউন্ড’-এর মধ্য দিয়ে এগোবে প্রতিযোগিতা, যার চূড়ান্ত রূপ পাবে গ্র্যান্ড ফিনালেতে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন আইশা খান। প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories