শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

শাহরুখ ‘একঘেয়ে’ : নাসিরুদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার

ভারতের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ— যিনি বরাবরই নিঃসংকোচে সহকর্মীদের সম্পর্কে মত প্রকাশ করেন। সম্প্রতি আবার আলোচনায় এসেছেন তার একটি পুরনো সাক্ষাৎকার ঘিরে। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বলিউডের মূলধারার তারকাদের অভিনয়ে তিনি বিশেষ মুগ্ধ নন। তবে অক্ষয় কুমারকে তিনি সত্যিকারের প্রশংসা করেন। আর শাহরুখ খানের অভিনয় সম্পর্কে তার মন্তব্য ছিল, ‘শাহরুখ খান একঘেয়ে ও বিরক্তিকর অভিনেতা হয়ে উঠছেন।
নাসিরুদ্দিন শাহ বলেন, ‘না, আমি খানের, কুমারের বা দেবগণের ছবি দেখি না, দেখার চেষ্টা করি না। তাদের অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু কেউই বিশেষভাবে মুগ্ধ করতে পারেননি। তবে অক্ষয় কুমারের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কারণ কোনও গডফাদার বা প্রভাব ছাড়াই সে নিজের জায়গা তৈরি করেছে। আর এত বছর ধরে কাজ করার পর এখন তার অভিনয়ে দক্ষতার ছাপ দেখা যায়।
সাক্ষাৎকারে যখন সাংবাদিক উল্লেখ করেন যে, শাহরুখ খানও গডফাদার ছাড়াই সাফল্য পেয়েছেন, তখন নাসিরুদ্দিন উত্তর দেন, ‘হ্যাঁ, আর এজন্যই আমি শাহরুখের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। কিন্তু একজন অভিনেতা হিসেবে সে এখন বেশ একঘেয়ে হয়ে উঠছে।
শাহরুখ খান ও অক্ষয় কুমার— দুজনের সঙ্গেই একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ। অক্ষয়ের সঙ্গে তার অন্যতম জনপ্রিয় ছবি ছিল ‘মোহরা’, আর শাহরুখের সঙ্গে করেছেন ‘কাভি হাঁ কাভি না’, ‘ম্যায় হুঁ না’ প্রভৃতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories