বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

মন খারাপের গান ‘ব্যবধান’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার

ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুই দিকে ছুটল দুটি প্রাণ- এমন কথায় মুক্তি পেয়েছে আসিফ আলতাফের গানচিত্র ‘ব্যবধান’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি মুক্তি পেয়েছে।
গানটি প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘যার সাথেই থাকি, জীবনের প্রতিটি মুহূর্তে রঙের ছোঁয়া লাগে, মনে হয়- তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব এক দুঃস্বপ্ন! তবু কোনও এক সময়ে দূরত্ব বাড়তেই থাকে, অদৃশ্য দেয়াল গড়ে ওঠে, তৈরি হয় ব্যবধান। সেই ব্যবধানের গল্পেই জন্ম নিয়েছে এই গান।’
শিল্পী জানান, দেশের বাইরে মনোরম পরিবেশে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। যার ফলে দর্শক মন, কান ও চোখের আরাম খুঁজে পাবেন।
ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ এবং ‘যন্ত্র’ গান দিয়ে স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ। জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’, ‘লক্ষ্য একই’ প্রকাশ করে হন প্রশংসিত। এরপর শ্রোতাদের একের পর এক উপহার দেন ন্যানসির সঙ্গে ‘সুবহি সাদিক’, লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে ‘দূরত্ব’ ও ‘প্রেমে পড়ি’ গানগুলো
আসিফ আলতাফের গাওয়া ‘টাকা’ শিরোনামের গানটি এক কোটির বেশি দর্শক দেখেছেন। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে প্রতিবাদী গান ‘দালালের বন্যা’ গানটি কোটি দর্শক শুনেছে।
উল্লেখিত গানগুলো ছাড়াও আসিফ আলতাফের ‘আমার পাড়ায়’, ‘ঠিক হাজার বছর পর’, ‘এক কাপ চা’, সুফি ঘরানার গান ‘ফিকির’সহ বেশ কিছু গান ভিন্নধর্মী শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories