বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আরবাজ-সুরার ঘরে এলো নতুন অতিথি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার

অভিনেতা-নির্মাতা আরবাজ খান ৫৮ বছর বয়সে দ্বিতীয়বার বাবা হয়েছেন। মেকআপ আর্টিস্ট সুরা খান এর সঙ্গে তাদের ঘরে এসেছে একটি কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে খান পরিবার এখন খুশিতে ভাসছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর শনিবার মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতাল-এ ভর্তি করা হয়েছিল সুরা খানকে। সেখানেই সুস্থভাবে জন্ম নিয়েছে তাদের রাজকন্যা। খবর প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে।
অন্যদিকে, আরবাজ খানের প্রথম স্ত্রী মালাইকা অরোরা তাদের একটি ছেলে সন্তান রয়েছে। মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর আরবাজ খান এবং সুরা খান ২০২৩ সালের ডিসেম্বর ঘরোয়া একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। সেই সময় তাদের বিয়ে নিয়ে গণমাধ্যমে যথেষ্ট আলোচনা হয়েছিল। এবার সন্তান আসার সঙ্গে সঙ্গে তাঁদের দাম্পত্য জীবন নতুন দিগন্তে পৌঁছেছে।
সুরা এবং আরবাজের পরিচয় হয়েছিল এক সিনেমার সেটে। সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। বয়সের পার্থক্য সত্ত্বেও, আরবাজ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একে অপরকে বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, কারণ তারা অনেক সময় একসঙ্গে কাটিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories