বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ভাঙছে কিডম্যান-আরবানের সংসার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার

১৯ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও চারবারের গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী কিথ আরবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রথমে টিএমজেড এ খবর প্রকাশ করে জানায়, কয়েক মাস ধরেই নিকোল ও আরবান আলাদা থাকছিলেন। নিকোল কিডম্যান নাকি এই বিচ্ছেদ চান না। তবে তাদের সম্পর্ক ভাঙনের কারণ স্পষ্ট জানা যায়নি।
প্রায় দুই দশকের সম্পর্কের পথে উত্থান-পতনের সাক্ষী হয়েছেন এই দম্পতি। ক্যারিয়ারে বড় বড় পুরস্কার জেতা থেকে শুরু করে রেড কার্পেটে একে অপরকে সমর্থন-সবসময়ই আলোচনায় থেকেছেন তারা।
৫৮ বছর বয়সী কিডম্যান ও ৫৭ বছর বয়সী আরবান প্রথম পরিচয় হন ২০০৫ সালে লস অ্যাঞ্জেলেসের একটি গালা অনুষ্ঠানে। এক বছরের মাথায় বাগদান হয়; ২০০৬ সালের জুনে সিডনিতে বিয়ে করেন তারা। তাদের ঘরে রয়েছে সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৪) নামের দুই কন্যাসন্তান রয়েছে।
দাম্পত্য জীবনের শুরুর দিকেই কিথ আরবানের মদ্যপানের সমস্যায় হস্তক্ষেপ করেছিলেন কিডম্যান, যার ফলে গায়ক পুনর্বাসন কেন্দ্রে যান।
২০১০ সালে ‘দ্য অপরা উইনফ্রে’ শো-তে আরবান বলেন, ‘সবকিছুই যেন সেই মুহূর্তের জন্য তৈরি হয়েছিল, যা আমাদের বন্ধনকে আরও শক্ত করে। নিকোল আমার জীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন এনেছে।
এ বছরের জুন মাসে ন্যাশভিলের একটি ফুটবল ম্যাচে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। মে মাসে অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কিথ আরবানকে সম্মান জানানো হলে নিকোলও তার পাশে ছিলেন। সেখানে তাদের ভালোবাসায় ভরা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছিল।
নিকোল কিডম্যান এর আগে হলিউড অভিনেতা টম ক্রুজকে বিয়ে করেছিলেন। তাদের সম্পর্ক টিকেছিল এক দশকেরও বেশি। তারা দুটি সন্তানের অভিভাবক। তবে ২০০১ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে। পরে ২০০৬ সালে কিথ আরবানকে বিয়ে করেন নিকোল কিডম্যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories