বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অনিক বিশ্বাসের বিজ্ঞাপনে ফজলুর রহমান বাবু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

ছোট ও বড় পর্দার শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার অভিনীত সিনেমা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তার নাটক-সিনেমা মানেই ভিন্ন রকম চরিত্রে তাকে দেখতে পাওয়া। নিয়মিত নাটক, সিনেমা এবং ওটিটিতে অভিনয় করছেন তিনি। পাশাপাশি কাজ করছেন বিজ্ঞাপনে।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই অভিনেতা কাজ করেছেন ইজিকো টিভি নামের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় এবং স্টাইলিশ নির্মাতা অনিক বিশ্বাস।
নতুন বিজ্ঞাপনটি নিয়ে এই নির্মাতা বলেন, ‘বাবু ভাই গুণী একজন অভিনেতা। সব মাধ্যমে তার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। তা ছাড়া গল্পের প্রয়োজনেই আমার নতুন এই বিজ্ঞাপনটিতে তাকে নেওয়া। সব মিলিয়ে সবাই ভালো একটি বিজ্ঞাপন পেতে যাচ্ছে।
ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি গল্পনির্ভর কাজে মন দিয়েছি। কয়েক বছর ধরে কাজ নিয়ে অনেক বেশি সচেতন। গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে নতুন এই বিজ্ঞাপনটির নির্মাণের আগ্রহ জানান অনিক। তার পরিকল্পনা যখন আমাকে বলে তখনই বুঝতে পেরেছি ছেলেটি মেধাবী এবং চিন্তাচেতনাও ভালো। যে কারণে কাজটি করা।
বাবা ছেলের গল্প নিয়ে বিজ্ঞাপনটিতে আরও রয়েছেন শিবলী নোমান ও রাফা নাঈম। সম্প্রতি এর চিত্রায়ণ শেষ হয়েছে। খুব শিগগিরই বিজ্ঞাপনটি টেলিভিশন এবং জিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories