সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

জাবি আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

জাবি প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে শক্তিশালী অর্থনীতি বিভাগকে পরাজিত করে, যারা গত ১৫ বারের চ্যাম্পিয়ন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, ট্রেজারার অধ্যাপক আব্দুর রব, প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল আলম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং শারীরিক শিক্ষা অফিসের পরিচালক।
টুর্নামেন্টের ম্যান অব দ্য প্লেয়ার নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‌‘খুব সুন্দরভাবে খেলাটি অনুষ্ঠিত হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। অর্থনীতি বিভাগ খুবই ভালো খেলেছে। তাদের মতো একটি শক্তিশালী দলকে হারিয়ে বাংলা বিভাগের জন্য এই ট্রফি জিততে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories